ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী মারা গেছেন

ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।


অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ডা. আবদুল্লাহ জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হয়। গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। ডা. আবদুল্লাহ বলেন, আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় নিয়ে আসার। এর মধ্যেই নতুন জটিলতা তৈরি হয়। নিউমোনিয়া হয়েছিল। 


গ্রিনলাই্ফ হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রেহানা আক্তার বলেন, তিনি অনেকদিন ধরেই এখানে ছিলেন। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর তাকে কেবিনে নেয়া হয়েছিল। কিন্তু অবস্থা আবার খারাপ হলে সেখান থেকে এইচডিইউতে, পরে আইসিইউতে নেয়া হয়।।


করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবিএম আবদুল্লাহ। দুদিন পর তার স্ত্রীও সংক্রমণ ধরা পড়ে। পরে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।


সেরে ওঠার পর ডিসেম্বরের শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরে যান আবদুল্লাহ। কিন্তু মাহমুদা বেগম আর ফিরলেন না।

ads
ads
ads

Our Facebook Page